খালেকুজ্জমান
চেয়ারম্যান
প্রিয় বরইতলী ইউনিয়নবাসী,
আসসালামু আলাইকুম।
বরইতলী ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পেরে আমি নিজেকে গর্বিত ও সম্মানিত মনে করি। এই ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করাই আমার প্রধান অঙ্গীকার।
আমরা একটি জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচনের মাধ্যমে একটি উন্নত ও আধুনিক বরইতলী ইউনিয়ন গঠনে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।
আপনাদের মতামত, পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। ইনশাআল্লাহ, সম্মিলিত প্রচেষ্টায় বরইতলী ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়নে রূপান্তরিত করা সম্ভব হবে।
সবাইকে ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা।
ছালেকুজ্জামান
চেয়ারম্যান
বরইতলী ইউনিয়ন পরিষদ